রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতি পেলেন কারাম চৌধুরী

হাকিকুল ইসলাম খোকন   |   শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   239 বার পঠিত

ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতি পেলেন কারাম চৌধুরী

নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) ডেপুটি ইন্সপেক্টর হিসাবে পদোন্নতি লাভ করেছেন বৃহত্তর সিলেটের সন্তান কারাম চৌধুরী। আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেবেন পুলিশ কমিশনার জেসিকা টিশ। কারাম চৌধুরী বর্তমানে নিউইয়র্ক পুলিশের ১০৪ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার।

এর আগে ২০১৯ সালের ৩০ অক্টোবর ক্যাপ্টেন হিসাবে পদোন্নতি লাভ করেন তিনি। কারাম চৌধুরী বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তিলাগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন চৌধুরীর একমাত্র পুত্র কারাম চৌধুরী ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০৫ সালে যোগ দেন নিউইয়র্ক পুলিশের অফিসার পদে। নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর ও ৮১ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার খন্দকার আব্দুল্লাহ কারাম চৌধুরী তার কাজিন।

উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হতে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এর উপরের সবগুলো পদ, অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর থেকে কমিশনার পদে পদোন্নতি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে।

Facebook Comments Box

Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(698 বার পঠিত)
পাত্র চাই
(517 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া