রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু, প্রতিদিন উড়বে রিয়াদ এয়ারের ড্রিমলাইনার

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু, প্রতিদিন উড়বে রিয়াদ এয়ারের ড্রিমলাইনার

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে সরাসরি ফ্লাইট চালু করেছে সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সহজ ও সরাসরি হলো।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রিয়াদ থেকে ছেড়ে আসা রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

এ উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরবকে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে যুক্ত করা এবং যাত্রীদের বিশ্বমানের ভ্রমণসেবা নিশ্চিত করাই রিয়াদ এয়ারের অন্যতম প্রধান লক্ষ্য। ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ফলে দুই দেশের মধ্যে যাতায়াত আরও সহজ হবে।

তারা বলেন, বাণিজ্য, কর্মসংস্থান ও অবকাশযাপন—সব ক্ষেত্রেই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যাত্রী চলাচলের চাহিদা রয়েছে। নতুন এই রুট সেই ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিয়াদ এয়ারের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে ঢাকা ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

ফ্লাইটের সময়সূচি

স্থানীয় সময় অনুযায়ী, রিয়াদ থেকে ফ্লাইটটি ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। অন্যদিকে ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে এবং রিয়াদে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

ঢাকা-রিয়াদ সরাসরি এই বিমান যোগাযোগ চালুর ফলে বাংলাদেশি যাত্রীদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সময়সাশ্রয়ী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments Box

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া