জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 124 বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে তরুণ সমাজকে মাদকমুক্ত ও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে গাজীপুরে আয়োজিত হলো ম্যারাথন দৌড়। আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগান থেকে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন গাজীপুর -১ আসনে বিএনপির এমপি পদপ্রার্থী ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ চৌধুরী।
ম্যারাথন দৌড় উপলক্ষে প্রায় তিন কিলোমিটার এলাকায় দৌড়ালেন বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী।
আয়োজকরা বলছেন, তরুণ প্রজন্মকে মাদক ও নেশা মুক্ত রাখার পাশাপাশি তারেক রহমানের যুব বান্ধব কর্মসূচি সম্পর্কে এলাকাবাসীকে অবহিত করতে এ ম্যারাথন দৌড় আয়োজন করা হয়েছে।
Posted ১১:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah