রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগে নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত

তুরাগে নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার

প্রতিমা বিসর্জন দেওয়ার সময় ২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে দুই শিশু গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে নিখোঁজ হওয়ার ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। তবে আরেকজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আজ ৩ অক্টোবর শুক্রবার সকালে উদ্ধার হওয়া শিশুর নাম অংকিতা।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কালিয়াকৈর তুরাগ নদীতে বিজয়া দশমী চলাকালে একটি শ্যালু নৌকা অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ একটি ইঞ্জিন চালিত নৌকা উল্টে ডুবে যায়। এ সময় নৌকায় শিশুসহ ১৮-২০ জনের মতো লোক ছিল।

নৌকায় থাকা অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুই শিশু নিখোঁজ হয়ে যায়। এ ঘটনার ১৪ ঘণ্টারও বেশি সময় পরে একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলো।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ শিশু তন্ময়কে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

Posted ৩:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া