জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 205 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ৫টি আসনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ আলম হোসেন।
আজ ৩ জানুয়ারি শনিবার সকাল ১০টা থেকে পৌনে ৪টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষে প্রার্থীদের এ মনোনয়নপত্র যাচাই- বাছাই সম্পন্ন করা হয়। গাজীপুর-১ আসনে মোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা প্রদান করেন। এদের মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়।
বাতিলকৃতরা হলেন, আতিকুল ইসলাম (গণফ্রন্ট), শফিকুল ইসলাম বাবুল (জাতীয় পার্টি)।
গাজীপুর-২, আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা প্রদান করেন এবং যাচাই-বাছাই শেষে ৮জনের মনোনয়ন পত্র অবৈধ বলে ঘোষণা করা হয়।
বাতিলকৃতরা হলেন, আতিকুল ইসলাম (গণফ্রন্ট), শরিফুল ইসলাম (স্বতন্ত্র), মাহফুজুর রহমান (জাতীয় পার্টি), খন্দকার রুহুল আমিন (খেলাফত মজলিস), জিৎ বড়ুয়া (সতন্ত্র), তাপসী তন্ময় চৌধুরী (স্বতন্ত্র), মোহাম্মদ ইসরাফিল (জাতীয় পার্টি), সালাউদ্দিন সরকার (স্বতন্ত্র)।
গাজীপুর- ৩, আসনে মোট ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বাতিলকৃতরা হলেন, গোলাম সাব্বির (স্বতন্ত্র), ইজাদুর রহমান মিলন (স্বতন্ত্র), হাফেজ মাওলানা মুফতি শামীম আহমেদ (ইসলামী ঐক্য জোট)।
গাজীপুর-৪, আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জনের প্রার্থীতা বাতিল করা হয়। বাতিলকৃতরা হলেন মো. আবুল হাশেম ( স্বতন্ত্র), মো. কাজিম উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. জাকির হোসেন (আমজনতার দল), মো. সফিউল্লাহ (স্বতন্ত্র)।
গাজীপুর- ৫ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ২ জনের প্রার্থীতা বাতিল হয়।
বাতিলকৃতরা হলেন, রুহুল আমিন (বাংলাদেশ খেলাফত মজলিশ) ও মো. সফিউদ্দিন সরাকার (জাতীয় পার্টি)।
Posted ৪:০২ অপরাহ্ণ | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah