সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দু’পক্ষের সংঘর্ষে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত

দু’পক্ষের সংঘর্ষে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬

বিজয়নগরে রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ দু’পক্ষের ছয়জন আহত হয়েছেন। ২২ জুন রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এছাড়াও এ ঘটনায় প্রতিপক্ষ মো. ইছামউদ্দিন তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলাম আহত হয়েছেন। তাদের জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর গ্রামে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইছাম উদ্দিনের সাথে একই গ্রামের ইদ্রিস মিয়ার বিরোধ চলে আসছে। উভয় পক্ষের দাবি তারা পুকুরের লিজ নিয়ে রেখেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে দুপুরে চানপুর গ্রামে রেললাইনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার ছেলে মেহেদী ও তার পক্ষের হুমায়ুন কবির নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। এছাড়াও এ ঘটনায় প্রতিপক্ষ মো. ইছামউদ্দিন তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলামও আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এবং অন্যান্য আহতদের জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা দেওয়া হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রেলওয়ের একটি পুকুরের লিজ নেয়ার দাবি ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজনের হাতের কবজি বিচ্ছিন্নসহ পাঁচ থেকে ছয় জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৫:২০ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া