রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   159 বার পঠিত

দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা সর্বজনীন দুর্গাবাড়ি মুক্তি সংঘের মাঠে উপহার তুলে দেন লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন।

এ সময় বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রহমান ও ওয়ারেন্ট অফিসার মো. আব্দুস ছাত্তার, পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সহসভাপতি দুলাল বিশ্বাস, অধীর দে, বিউটি চৌধুরী, বিমান ঘোষ, শিমুল দাশগুপ্ত ও রাসেল কান্তি দাশ উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্ণেল মো. সালাউদ্দিন আল মামুন বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা হুমকি যদি অনুভব করেন, অবশ্যই আমাদের জানাবেন। সম্প্রীতি নষ্ট হয়-এমন কোনো কাজে জড়ানো যাবে না। আজকের এই উপহার কেবল একটি ক্ষুদ্র প্রয়াস, আপনাদের আনন্দে সামান্য অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।

Facebook Comments Box

Posted ৩:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া