বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ট্রেনসহ বিজয় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   282 বার পঠিত

নতুন ট্রেনসহ বিজয় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চালুসহ চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

বক্তারা বলেন, প্রতিদিন ৬-৭ হাজার যাত্রী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু এতো পরিমাণ যাত্রীর তুলনায় টিকিট সংখ্যা খুবই অপ্রতুল। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। তাই দ্রুত ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চালু এবং আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ বিদ্যমান ট্রেনগুলোর আসন সংখ্যা বৃদ্ধিসহ টিকিট কালোবাজারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর ও সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া