নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 124 বার পঠিত
নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধারসহ ১ চোরকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১২ নভেম্বর মঙ্গলবার ভোরে এসআই (নিরস্ত্র) মো. নিজাম উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধারের জন্য নবীনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় চোরাই অটোরিক্সা উদ্ধারসহ ১ জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মো. আইনুল হক (৩৪)। সে নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
Posted ৩:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah