নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 137 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাঁগাতুয়া গ্রামের হত্যা মামলাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হালিম মিয়া পুলিশকে আঘাত করে পালিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর রোববার রাতে বিকালে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাঁগাতুয়া গ্রামের আব্দুর কাদিরের ছেলে হত্যা মামলাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হালিম মিয়াকে গ্রেফতারের সময় নবীনগর থানার ওসি মো. হুমায়ূন কবিরের হাতে কামড় দিয়ে ও ওপর হামলা করে পালিয়ে যায়। এ সময় ওসি ও এসআই নাসির উদ্দীন, এএসআই রমজান চৌধুরীসহ ৪ জন আহত হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, হালিম মিয়া আওয়ামী লীগের একজন ক্যাডার, কুখ্যাত সন্ত্রাসী ও যুবলীগ নেতা। তাকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তোলার সময় হঠাৎ তার সমর্থকরা পিছন থেকে অতর্কিত হামলা চালায়। এ সময় হালিম মিয়া তাকেসহ আরো কয়েকজন পুলিশ সদস্যকে কামড়ে ধরে।
Posted ৩:২৮ অপরাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah