রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ফুটবল খেলার সময় বজ্রপাতে একজন নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   210 বার পঠিত

নবীনগরে ফুটবল খেলার সময় বজ্রপাতে একজন নিহত

সহপাঠীদের সাথে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. হাবিবুর রহমান নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। আজ ৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মো. হাবিবুর রহমান সাহারপাড় গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। সে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, আজ বিকেলে বাড়ির পাশে সহপাঠীদের সাথে ফুটবল খেলতে যায় হাবিবুর রহমান। ওই সময় বজ্রপাতে সে আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবপুর হেলথভিউ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, এবিষয়ে কেউ আমাকে জানায়নি।

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া