বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সীসা কার্তুজসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   308 বার পঠিত

নাসিরনগরে সীসা কার্তুজসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ৪টি সীসা কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৭ জুলাই রোববার সকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রাম থেকে কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সাইজ উদ্দিন কবির (৩৯) জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের এরশাদ উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, রোববার সকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামে কবিরের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে ৪টি সীসা কার্তুজ (লিডবল) উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাসিরনগর থানায় একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া