শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণ জয়ন্তী উৎসব

আরিফুর রহমান আরিফ   |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   147 বার পঠিত

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণ জয়ন্তী উৎসব

নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’ তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উৎসব করেছে। ২ নভেম্বর ২০২৫, রবিবার কুইন্সের ট্যারেস অন দ্য পার্ক অডিটরিয়ামে এ আয়োজন করেন তারা। শুরুতে ‘নৃত্যাঞ্জলি’র শিল্পীরা ‘আমি বাংলায় গান গাই’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন।

স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক ও সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জনকে ‘সোসাইটি অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। তারা হলেন- সৈয়দ মুহাম্মদ উল্লাহ, কামাল আহমেদ, সাইদুর রহমান ডন, সেলিমা আশরাফ, মোশারফ হোসেন খান চৌধুরী ও কাজী আজহারুল হক মিলন।

এছাড়া সম্মাননা পায় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংস্থা ‘দ্য অপ্টিমিস্টস’।

অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার বাংলাদেশ সোসাইটিকে কমিউনিটি সেবায় অবদানের জন্য সম্মাননা স্মারক দেন। কুইন্স বরো প্রেসিডেন্টের কার্যালয় থেকেও সম্মাননা দেওয়া হয়।

নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তাদের মধ্যে ছিলেন নামিরা মেহেদি, ভিক্টর ঘোষ ও আনিকা জেবা।

সংগঠনের সাবেক সভাপতি হামিদুজ্জামান বলেন, “কার্যকরী কমিটিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে হবে। বাংলাদেশ সোসাইটি আজ ঐক্যের প্রতীক। ভবিষ্যতে একটি আধুনিক সাংস্কৃতিক ও সামাজিক বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

শারমিন সোনিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান মইনুল ইসলাম মিয়া, সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহনেওয়াজ।

স্মৃতিচারণ করেন ফখরুল আলম ও আব্দুর রহিম হাওলাদার। উপস্থিত ছিলেন আকতার হোসেন বাদল, গিয়াস আহমেদ, মঈন চৌধুরী, নুরুল আজিম, আকিব হোসেন, মোর্শেদা জামান ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

শেষ পর্বে গান শোনান রানু নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, কালা মিয়া ও হাসান নীলু।

Facebook Comments Box

Posted ৩:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(646 বার পঠিত)
পাত্র চাই
(452 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া