রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের কল্যাণে ৩১ সদস্যের কমিটি গঠিত

আরিফুর রহমান আরিফ   |   শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   184 বার পঠিত

নিউইয়র্কে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের কল্যাণে ৩১ সদস্যের কমিটি গঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের কল্যাণে কমিটি ঘোষণা করা হয়েছে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের নিয়ে গঠিত এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন এ কে এম হানিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন লিয়াকত তারিফ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. কিশোর আহমেদকে মনোনীত করা হয়েছে।

কমিটির উপদেষ্টা পদে আছেন বদরুজ্জামান রাজীব, আনোয়ারুল হক, আবুল কাশেম, এনামুল হক মনু এবং আমানুল হক সেন্টু।

সংশ্লিষ্টরা জানান, নবগঠিত কমিটি বাফেলোতে বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দাদের কল্যাণে কাজ করবে। প্রবাসীদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবে। এছাড়া এই কমিটির মাধ্যমে সকল ব্রাহ্মণবাড়িয়াবাসী প্রবাসেও ঐক্যবদ্ধ থাকবে।

Facebook Comments Box

Posted ৩:০০ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(698 বার পঠিত)
পাত্র চাই
(517 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া