আরিফুর রহমান আরিফ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 94 বার পঠিত
নিউইয়র্কের কুইন্সে মেন্টর পাওয়ার ভিলেজের প্রথম বর্ষপূর্তি এবং এক্সিকিউটিভ কমিটির সভা গত রোববার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটির উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
ফাউন্ডার স্বাতী চক্রবর্তী জানান, প্রতিষ্ঠানটি গত এক বছরে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়, বিএমসিসি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে “ওয়ার্ল্ড ইয়োগা ডে” উপলক্ষে কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়াও সেল্ফ ডেভেলপমেন্ট, যুব ও নারী ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণসহ নানা কর্মশালায় অংশগ্রহণ করেছে।
প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড মেম্বার ড. মহাতপা পালিত, ড. লুন্ঠিতা ডাথলি, মিডিয়া ব্যক্তিত্ব দিমা নেফারতিতি, অধ্যাপক ড. স্মিতা গুহ, চিকিৎসক ব্রততী মজুমদার, উপদেষ্টা রাম চক্রবর্তী, পিস অ্যাক্টিভিস্ট যামিনি ইয়ং এবং তরুণ উদ্যোক্তা সোহম চক্রবর্তী।
সভায় প্রতিষ্ঠানটির সফল কার্যক্রম তুলে ধরা হয় এবং আগামী বছরের জন্য নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এছাড়াও ক্লিভল্যান্ডের রবার্ট মিলার, নর্থ ক্যারোলাইনার ড. দেবী চৌধুরী এবং বাংলাদেশের মা ফাউন্ডেশনের অবদান স্মরণ করা হয়।
উক্ত অনুষ্ঠান মেন্টর পাওয়ার ভিলেজের দ্বিতীয় বর্ষ আরও শক্তিশালী ও সম্প্রদায়মূলক উন্নয়নমূলক হবে—এমন প্রত্যয়ে সমাপ্ত হয়।
Posted ৫:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah