সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে

হাকিকুল ইসলাম খোকন :   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   131 বার পঠিত

নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে

নিউইয়র্ক সিটি ও অঙ্গরাজ্যের রাজধানী অলবানির মধ্যে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন চলাচল আগামী মার্চের শুরুতেই পুনরায় চালু হচ্ছে। এর ফলে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল থেকে অলবানি পর্যন্ত মেট্রো–নর্থ ট্রেন চালুর নতুন পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

অ্যামট্রাক তাদের এম্পায়ার সার্ভিস লাইনের বন্ধ থাকা তিনটি দৈনিক যাত্রা আবার চালু করতে সম্মত হওয়ায় এ সিদ্ধান্ত আসে। গত বছরের বসন্তে ইস্ট রিভার টানেলের একটি টিউব সংস্কারকাজের জন্য বন্ধ থাকায় নিউইয়র্ক পেন স্টেশনÑঅলবানি রুটে সীমাবদ্ধতা তৈরি হয় এবং কর্মদিবসে তিনটি রাউন্ড ট্রিপ বাতিল করা হয়েছিল।

গভর্নর ক্যাথি হোকুল জানান, তিনি মার্চের মধ্যেই পূর্ণ সেবা ফিরিয়ে আনার বিষয়ে অ্যামট্রাকের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্ক পেন স্টেশন থেকে অলবানি–রেনসেলার পর্যন্ত স্থগিত ও একত্র করা সব এম্পায়ার সার্ভিস ট্রেন পুনরায় চালু করা হবে। অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কারণে যাত্রীদের ভোগান্তি কমানোকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন।

পূর্ণ সেবা ফেরার সিদ্ধান্তের পর অ্যামট্রাক নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকার ও এমটিএকে জানিয়েছে, অস্থায়ীভাবে মেট্রো–নর্থকে অলবানি পর্যন্ত চালানোর অনুমোদন আর দেওয়া হবে না। তবে ভবিষ্যতে চাহিদা বাড়লে পাফকিপসির উত্তরাঞ্চলে—হাডসন ভ্যালি ও ক্যাপিটাল রিজিয়নে-মেট্রো-নর্থ সেবা সম্প্রসারণ বিবেচনায় থাকবে বলে জানান গভর্নর।

বর্তমানে এম্পায়ার সার্ভিস নিউইয়র্ক সিটি থেকে পাফকিপসি পর্যন্ত মেট্রো-নর্থের হাডসন লাইনের রেলপথ ব্যবহার করে। পাফকিপসির উত্তরে অলবানি হয়ে নাইয়াগ্রা ফলস পর্যন্ত রেলপথের মালিকানা মালবাহী রেল সংস্থা সিএসএক্স (CSX)–এর হাতে; সেখানে অ্যামট্রাক অনুমতি নিয়ে চলাচল করে। ইস্ট রিভার টানেলের সংস্কার চলমান থাকলেও কীভাবে পূর্ণ ট্রেন চলাচল সম্ভব হচ্ছে-এ বিষয়ে অ্যামট্রাক কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি।

Facebook Comments Box

Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(698 বার পঠিত)
পাত্র চাই
(517 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া