সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের চারদিন পর বিল থেকে শিশু আনাছের মরদেহ উদ্ধার, আটক ২

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

নিখোঁজের চারদিন পর বিল থেকে শিশু আনাছের মরদেহ উদ্ধার, আটক ২

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর চার বছর বয়সী শিশু আনাছের মরদেহ বাড়ির পাশের একটি খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে। আজ ১০ নভেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের বাংগালপাড়া বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশু আনাছ খান (৪) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামে আল আমিন খানের ছেলে।

এ ঘটনায় আটককৃতরা হলেন, চিনাশুখানিয়া উত্তরপাড়ার গ্রামের নজরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী শাহীনুর আক্তার।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর শুক্রবার চিনাশুখানিয়া গ্রামে নিজ বাড়ি থেকে খেলনা সাইকেল নিয়ে পাশের নজরুলের বাড়িতে খেলতে যায় আনাছ। সকাল ৯টার দিকে আনাছ বাড়ি ফিরে না আসায় আশপাশে সবাই খুজাখুঁজি শুরু করে। এ সময় তার ব্যবহৃত সাইকেলটি প্রতিবেশী সাজুর বাড়িতে পাওয়া যায়। এসময় সাজুকে আনাছের বিষয়ে জিজ্ঞেস করলে, অভিযুক্ত নজরুলের স্ত্রী তার বাড়িতে সাইকেলটি রেখে গেছে বলে জানান। পরে শিশু আনাছকে কোথাও খুঁজে না পেয়ে গত শুক্রবার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী করেন আনাছের দাদা হাছেন আলী খান।

এ ঘটনার পর চিনাশুকানিয়া গ্রামের নজরুল ইসলাম ও তার স্ত্রী শাহীনুর আক্তারকে গেল রবিবার রাত ১০ টার দিকে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১০ নভেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির আধ কিলোমিটার দুরে বাংগালপাড়া বিল থেকে শিশুর লাশ উদ্ধার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, নিখোঁজের পরপরই শিশু আনাছের খোঁজে পুলিশ কাজ শুরু করে, পাশাপাশিও ডিবি পুলিশও ছায়াতদন্ত শুরু করে। এরপরই ওই দম্পতিকে চিহ্নিত করা হয় এবং তাদের আটক করে রবিবার রাতে জেলা গোয়েন্দা অফিসে নিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সকালের দিকে অভিযুক্তরা জানায়, ঘটনাস্থলে একটি সেফটিক ট্যাংকি আছে। আনাছকে হত্যার পর একটি প্লাষ্টিক বস্তাতে ভরে সেখানে লাশটি রাখা হয়। পরে রাস্তার পাশে সেফটিক ট্যাংকি হওয়ায় দুর্গন্ধ ছড়াতে পারে এমন শঙ্কায় লাশটিকে বিলের মাঝে নিয়ে ফেলে রাখেন তারা। পরবর্তীতে আটক শাহীনুরকে নিয়ে এসে তার দেখানো মতে, ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে কি কারণে হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে তা বিভিন্ন দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া