রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের কর্মীসভায় জোনায়েদ সাকি

নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   143 বার পঠিত

নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আর সেটা করলে তাদের শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে।

আজ ৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর অডিটরিয়ামে গণসংহতি আন্দোলনের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংগঠক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় ও জহিরুল হক রেনু মেম্বারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, তারা বিচার এবং সংস্কারকে বাদ দিচ্ছেন, সেটা আমাদের ভুল পথে নেবে। আবার অনেকে বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়েছেন, সেটা আমাদের একটা বিপজ্জনক খাদের দিকে নিয়ে যাবে। এই জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার। বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটাকেই আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। কোনোটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট হব।

জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, ‘অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আশা করা যায়, খুব দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের গণতন্ত্রের ইতিহাসে মডেল নির্বাচন হিসেবে বিবেচিত হবে। এতে দেশের মানুষের মুক্ত মতপ্রকাশের অধিকার সুরক্ষিত হবে এবং একটি শক্তিশালী ও দায়িত্বশীল সরকার গঠন সম্ভব হবে।’

বাঞ্ছারামপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, বাঞ্ছারামপুর সন্তানদের এমনভাবে আগামী দিনে গড়ে তুলব, যাতে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকরি ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাব, যাতে কাউকে এলাকার বাইরে যেতে না হয়।

কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার মুখ্য সমন্বয়ক শামীম শিবলী, পারুল বেগম, স্বপন শিকদার প্রমুখ।

Facebook Comments Box

Posted ৫:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া