শনিবার ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পিজেএফের নতুন নেতৃত্বে নাবিল-আমিনুল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

পিজেএফের নতুন নেতৃত্বে নাবিল-আমিনুল

ঢাকায় কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের সংগঠন পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের (পিজেএফ) নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন বাংলাদেশের আলো পত্রিকার সাব-এডিটর জওহার ইকবাল খান। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক এদিনের ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা। অর্থ সম্পাদক হয়েছেন দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেশ টিভির স্টাফ রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান। দফতর সম্পাদক হয়েছেন দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব)। প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মো. আরিফুল ইসলাম, দৈনিক এদিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিনের রিপোর্টার রিপন হাওলাদার, অপরাধ চিত্রের নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন এবং চ্যানেল ওয়ানের ডেপুটি ইনপুট এডিটর শারমিন আজাদ।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ ও মুহাম্মদ আনোয়ারুল হক। তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে মো. সহিদুল ইসলাম রানার সভাপতিত্বে এবং সাইখুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নতুন নেতৃত্ব পিজেএফের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ঢাকায় কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ ও পেশাগত স্বার্থে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া