বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাব বিজয়নগ‌রের নির্বা‌চিত সভাপ‌তি সারুয়ার হাজারী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   169 বার পঠিত

প্রেসক্লাব বিজয়নগ‌রের নির্বা‌চিত সভাপ‌তি সারুয়ার হাজারী

প্রেসক্লাব বিজয়নগর, ব্রাহ্মণবা‌ড়িয়ার ভারপ্রাপ্ত সভাপ‌তি নির্বা‌চিত হ‌য়ে‌ছেন উক্ত ক্লা‌বের সহ-সভাপ‌তি, মা‌সিক সূর্য শপথ প‌ত্রিকার সম্পাদক, দৈ‌নিক বর্তমান ও এ‌শিয়ান টি‌ভির প্রতি‌নি‌ধি এবং অভিযান এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম‌্যান সারুয়ার হাজারী পলাশ। আজ ২৪ এ‌প্রিল বিকাল ৩টার সময় জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবা‌ড়িয়ার সভাপ‌তি ও প্রেসক্লাব বিজয়নগ‌রের প্রধান উপ‌দেষ্টা আব্দুর রহমান খান ওম‌রের সভাপ‌তি‌ত্বে ও ক্লা‌বের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জ‌হিরুল আলম চৌধুরী টিপুর সঞ্চালনায় প্রেসক্লব কার্যাল‌য়ে সদস‌্যদের ভো‌টের মাধ‌্যমে তা‌কে ভারপ্রাপ্ত সভাপ‌তি নির্বা‌চিত করা হয়। সভায় অনলাই‌নে যুক্ত ছি‌লেন মৃনাল চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু। বক্তব‌্য রা‌খেন, দৈ‌নিক দিনকা‌লের বিজয়নগর প্রতিনি‌ধি এইচ এম জ‌হিরুল ইসলাম, উক্ত ক্লা‌বের সহ সভাপ‌তি দৈ‌নিক ইন‌কিলা‌বের বিজয়নগর প্রতি‌নি‌ধি, সা‌দেকুল ইসলাম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈ‌নিক দেশ রূপান্ত‌রের বিজয়নগর প্রতি‌নি‌ধি এস এম জ‌হিরুল আলম চৌধুরী টিপু, দপ্তর সম্পাদক ও ভো‌রের দর্পনের বিজয়নগর প্রতি‌নি‌ধি, মোঃ আলমগীর হোসাইন, অর্থ সম্পাদক ও দৈ‌নিক অ‌গ্নি শিখার জেলা প্রতি‌নি‌ধি মোঃ শাহীন চৌধুরী, প্রচার সম্পাদক দৈ‌নিক তিতাস ক‌ণ্ঠের ষ্টাপ রি‌পোর্টার অপূর্ব দেব, ক্রীড়া সম্পাদক ও দৈ‌নিক রৌদ্রবাংলার প্রতি‌নি‌ধি মোঃ রো‌বেল হোসাইন প্রমুখ। প্রত্যেক বক্তাই সারুয়ার হাজারী‌ ভারপ্রাপ্ত সভাপ‌তি নির্বা‌চিত হওয়ায় অ‌ভিনন্দন জানান এবং ক্লা‌বের সকল কার্যক্রম গ‌তিশীল হ‌বে ব‌লে আশা পোষন ক‌রেন। এ সময় ক্লা‌বের অন‌্যান‌্য সদস‌্য, এলাকার নেতৃবৃন্দরা এবং সুশীল সমা‌জের লোকজন উপ‌স্থিত ছি‌লেন।

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া