রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বনভূমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   190 বার পঠিত

বনভূমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুর জেলার কালিয়াকৈরের পূর্ব চান্দরা এপেক্স বাজার এলাকায় বনভূমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহম্মেদের নেতৃত্বে ১৩ সেপ্টেম্বর শনিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশির আল মামুন, সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী ও শামসুল আরেফিন, চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম, কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. শাহজাহান মিয়া এবং চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযানে সহায়তা করেন সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাব সদস্যরা।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ব চান্দরা এপেক্স বাজার এলাকায় সরকারি বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল দখলদাররা। এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও অবৈধ দখলদাররা তা উপেক্ষা করে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। শনিবারের অভিযানে ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি পুনরুদ্ধার করা হয়।

এ বিষয়ে ঢাকা বিভাগীয় বন সংরক্ষক বশির আল মামুন জানান, বিভিন্ন শিল্পকারখানা ও আবাসিক এলাকায় অবৈধভাবে দখল হওয়া বনভূমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি সম্পদ রক্ষায় আইনানুগ ব্যবস্থা আরো জোরদার করা হবে।

Facebook Comments Box

Posted ১:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া