মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে গর্ভধারণ ছাড়াই দুধ দিচ্ছে বাছুর

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   80 বার পঠিত

বরিশালে গর্ভধারণ ছাড়াই দুধ দিচ্ছে বাছুর

বরিশালের উজিরপুর উপজেলায় এক বকনা বাছুর প্রতিদিন প্রায় সাড়ে তিন কেজি করে দুধ দেয়। তবে, এখন পর্যন্ত কোন বাছুরের জন্ম দেয়নি। এ নিয়ে উপজেলায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। প্রতিদিন বকনা বাছুরটি দেখতে আসেন প্রচুর মানুষ। উপজেলার মুন্সীরতালুক গ্রামের শ্যামল বিশ্বাস বাছুরটি লালন-পালন করেন।

শ্যামল বিশ্বাস বলেন, ১১ মাস বয়সী বাছুরটি হঠাৎ করে দুধ দেয়া শুরু করেন। প্রথমে গরু ঘরে সামান্য পরিমানে দুধ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে বকনা বাছুরের দুধের ওলান ফোলা দেখে তা নাড়াচাড়া করতেই দুধ আসতে শুরু করে। প্রথম কয়েকদিন দুই কেজি করে দুধ আসলেও এখন দুধের পরিমাণ বেড়েছে। প্রতিদিন তিন থেকে সাড়ে তিন কেজি দুধ দিচ্ছে বকনা বাছুরটি। পরিবারের সদস্যরা এই দুধ পান করছেন। মাঝেমধ্যে এলাকার লোকজনেও ক্রয় করে নিচ্ছেন।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার বলেন, এ রকম ঘটনা সহসাই দেখা যায় না। ঘটনাটি বিরল হলেও অস্বাভাবিক বা অলৌকিক কিছু নয়। হরমোনের তারতম্যে প্রাণীদেহে নানা রকম পরিবর্তনের ফলে এমনটি হয়েছে। এসব গরুর দুধ পান করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। এই দুধ খুবই পুষ্টিকর ও সুস্বাদু।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৭:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(433 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া