সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 119 বার পঠিত
রাজধানীতে বাটা বাংলাদেশ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল–এর মধ্যে একটি দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি (বুধবার) আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।
চুক্তিতে বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জির পক্ষে হিউম্যান রিসোর্স ডিরেক্টর মালিক মেহেদী কবির এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর পক্ষে হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বাটা বাংলাদেশের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার এখন থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি তারা বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবাও পাবেন।
অনুষ্ঠানে বাটা বাংলাদেশের এজিএম (এইচআর) মো. এনামুল হক, এজিএম (কোম্পানি সেক্রেটারি ও কন্ট্রোলিং) রিয়াজুর রেজা মোহাম্মদ ফয়সাল, সিনিয়র অফিসার (এইচআর অ্যান্ড ওয়েলফেয়ার) মো. হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।
এছাড়া ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মো. আমিনুল ইসলাম সুমন, কর্পোরেট এক্সিকিউটিভ মো. জুনায়েদ হাসান ও রাবেয়া সুলতানা উপস্থিত ছিলেন।
Posted ১০:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah