সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ২০ জুন ২০২৫ | প্রিন্ট | 152 বার পঠিত
বিলের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২০ জুন শুক্রবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকায় বিলের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকায় বিলের পাশে কচুরিপানার মধ্যে এক যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গলাকাটা অজ্ঞাত এক যুবকের লাল উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ মধ্যে হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। তার নাম-পরিচয় জানা যায়নি। মরদেহটি গত কিছু দিন আগের হবে। মরদেহের শরীরে পচন ধরেছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah