রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   111 বার পঠিত

বিজয়নগরে উঠান বৈঠক অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসম্পাদন চূক্তির (এপিএ)”র আওতায় বিজয়নগর উপজেলার হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান তথ্য অফিসার দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে, ডেঙ্গু, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম, ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী- শিশুর সচেতনতা, জেণ্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ, ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন।

অনুষ্ঠান হরষপুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সায়মা রহমান, সহকারী শিক্ষক মনি রাণী রায়, সহকারী শিক্ষক প্রিয়াংকা দাস, সহকারী শিক্ষক সুষুমা বেগম, সহকারী শিক্ষক কাজল সূত্রধর, সহকারী শিক্ষক সজিব উল্লাহ খান, সহকারী শিক্ষক রিপা রাণী আচার্য্য, সহকারী শিক্ষক সুহেনা আক্তার সহ প্রায় তিন শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া