বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   145 বার পঠিত

বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত

বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। আজ ১৫ জুন রবিবার বেলা ১২ টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশুই ডাক্তার বাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ জানান, বেলা ১২টার দিকে উপজেলার শশুই এলাকায় সিলেট গামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিকের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ড্রাইভার ঘটনাস্থলে নিহত হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করার প্রস্তুতি চলছে এবং ঘাতক ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া