সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 166 বার পঠিত
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন বিটিআরসির মহাপরিচালক-প্রশাসন (যুগ্ম-সচিব) মোঃ মেহেদী-উল-সহিদ এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
এই চুক্তির আওতায় বিটিআরসির সকল কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এখন থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ এবং অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ মূল্য ছাড় সুবিধা পাবেন।
এছাড়াও বিটিআরসির কর্মকর্তা ও কর্মচারীরা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা লাভ করবেন।
স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির উপপরিচালক মো. আশরাফুল আলম, জ্যেষ্ঠ সহকারী পরিচালক অরূপ বাড়ই এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার একেএম সাহেদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কর্পোরেট) মোঃ আমিনুল ইসলাম সুমন, কর্পোরেট এক্সিকিউটিভ মো. জুনায়েদ হাসান ও রাবেয়া সুলতানা।
এই চুক্তির মাধ্যমে বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের চিকিৎসা ব্যয় সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah