জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 179 বার পঠিত
গাজীপুরের কাপাসিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা, সংবর্ধনা প্রদান ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ডা: তামান্না তাসনীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ নান্নু, বীর মুক্তিযোদ্ধা এম এ গনি, সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাহিদুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah