সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক গণবিদ্রোহ : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   106 বার পঠিত

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক গণবিদ্রোহ : নাহিদ ইসলাম

সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে যে রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্ত গড়ে উঠেছে, তার ভিত্তি ছিল বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক গণবিদ্রোহ।

আজ ৮ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে খুনি হাসিনা গুম, হত্যা, বিনাবিচারে কারাবন্দি, হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। এ ক্ষেত্রে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তার অঙ্গসংগঠন এবং পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিজিএফআই ও এনএসআইসহ বিভিন্ন সরকারি বাহিনী ও সংস্থাকে কাজে লাগানো হয়েছে। একই সঙ্গে জনপ্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান এতে যুক্ত ছিল।

তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের পর এই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে পড়েছে। নেতৃত্বদানকারী অনেকেই পালিয়েছে, কেউ কেউ বিচারের আওতায় এসেছে। তবে বহু সামরিক ও বেসামরিক আমলা এবং বিচারক এখনো কর্মে বহাল রয়েছেন। বিচার বিভাগ, সিভিল সার্ভিস ও পুলিশ বিভাগের শীর্ষ নেতৃত্ব দুর্বল হলেও ডিফেন্স সার্ভিস এখনো অটুট রয়েছে।

তিনি আরও বলেন, অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হলেও সুপিরিয়র কমান্ডের অনাগ্রহের কারণে কার্যকর ভূমিকা দেখা যায়নি। অপারেশন ডেভিল হান্ট শুরু হলেও অপরাধী শনাক্ত, অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

গুম প্রসঙ্গে তিনি বলেন, গুমবিষয়ক কমিশন এক হাজার ৮৫০টির বেশি অভিযোগ নিয়ে কাজ করছে। তবে নিরাপত্তা বাহিনীর ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসররা তথ্য ও আলামত নষ্ট করে তদন্ত ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে অসহযোগিতা অব্যাহত রেখেছে।

ভাষণের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, আমাদের লড়াই হবে নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমূলে উৎপাটনের, যাতে আওয়ামী ফ্যাসিবাদের সব প্রবণতা সমাজ থেকে মুছে ফেলা যায়।

Facebook Comments Box

Posted ৩:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া