রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের মার্চ ফর জাস্টিস শীর্ষক পদযাত্রা কর্মসূচি পালিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   155 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের মার্চ ফর জাস্টিস শীর্ষক পদযাত্রা কর্মসূচি পালিত

মার্চ ফর জাস্টিস শীর্ষক পদযাত্রা কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ জুলাই বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে কাউতলী মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রুমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা আইজীবী সমিতির সভাপতি মো. কামরুজ্জামান মামুন, জাতীয়তাবাদী আইজীবী ফোরামের সভাপতি অ্যাড. সফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৭ বছর বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে আমাদের আইনজীবী ফোরামের সদস্যদের অত্যাচার-নির্যাতন চালায়। ওই সময় স্বৈরাচারের যেসব দোসর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ফরমায়েসি রায় দিয়েছিলেন, অবিলম্বে তাদের অপসারণ করতে হবে।

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া