সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   131 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

বিজয়নগরে পিকআপ, ডাম্প ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে একজন বৃদ্ধা ও ১১ মাস বয়সী এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।

আজ ১১ ডিসেম্বর বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বৃদ্ধা ও শিশুর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে রাইছা।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ বলেন, কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ অবস্থায় বেপরোয়া গতিতে ছুটে আসা সিলেটগামী একটি পিকআপের ধাক্কা লাগে দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাকের সঙ্গে। এতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক, পিকআপ এবং মাইক্রোবাসটিকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া