সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভেটেরিনারি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   41 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভেটেরিনারি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্স নবায়ন না করা, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে দুই ভেটেরিনারি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বডিং মাঠ ও কাউতুলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান, জেলা শহরের বিভিন্ন ভেটেরিনারি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে বডিং মাঠ ও কাউতুলি এলাকায় দুটি ফার্মেসিতে অভিযান চালানো হয়।

অভিযানে ফার্মেসি দুটির লাইসেন্স নবায়ন না করা এবং ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করে রাখার বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাসরিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সদর উপজেলা ভেটেরিনারি সার্জন শাকিল আহমেদ ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া