মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় লীগ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   38 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় লীগ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া শহরে পাওয়ার অব ইউনিটির আয়োজনে প্রিমিয়ার লীগের ফাইনাল ক্রিকেট খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ এপ্রিল শনিবার বিকেল ৪টায় শহরের কাজীপাড়া ঈদগাহ মাঠে ‘ব্রাহ্মণবাড়িয়া প্রিমিয়ার লীগ-২০২৬ (সিজন-১)’ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এ.বি.এম. মমিনুল হক, মো. জসিম উদ্দিন রিপন, নজির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা, ক্রীড়া সম্পাদক ময়নুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ও সদস্য সচিব তাভীর আহামেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাওয়ার অব ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ তৈমুর।

ফাইনাল খেলায় নোমান স্মৃতি পরিষদ ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে আমরা বন্ধু একাদশ ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান করে বিজয় অর্জন করে।

খেলা পরিচালনা করেন মাইনুল হোসেন চপল ও আর.কে. রবিন।

Facebook Comments Box

Posted ৫:৪৯ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া