রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-অটোরিক্সা চালকদের ধর্মঘটে দুর্ভোগ যাত্রীদের

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   134 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-অটোরিক্সা চালকদের ধর্মঘটে দুর্ভোগ যাত্রীদের

সংগৃহীত ছবি

পুলিশি হয়রানি বন্ধ ও জেলার সর্বত্র চলাচলের অনুমতি প্রদানসহ বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালে জন্য ধর্মঘট পালন করছেন সিএনজি চালিত অটোরিক্সা চালক ও মালিকরা। এতে করে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। আজ ২৭ জুলাই রবিবার সকাল ৬টা থেকে পুরো জেলায় সিএনজি চালিত অটোরিক্সা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে।

এর আগে, ২৬ জুলাই শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটোরিক্সা পরিবহণ মালিক সমিতির জরুরি বৈঠকে ধর্মঘটের ডাক দেয়া হয়৷ সংগঠনটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, সড়কে ট্র্যাফিক পুলিশ প্রতিনিয়ত হয়রানির পাশাপাশি অটোরিক্সা আটক এবং ছাড়ানোর জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে। এছাড়া বর্তমানে শতাধিক সিএনজি চালিত অটোরিক্সা পু্লিশ জব্দ করে রেখেছে বলেও বৈঠকে দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে জব্দকৃত অটোরিক্সাগুলো ছাড়াসহ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের জন্য জেলায় ধর্মঘটের ডাক দেয়া হয়।

এদিকে, ধর্মঘটের কারণে আজ রবিবার সকাল থেকে জেলার সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ডগুলো থেকে কোনো অটোরিক্সা চলছে না। চালক ও মালিকরা স্ট্যান্ডে বসে ধর্মঘট কর্মসূচি পালন করছেন। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা৷ অটোরিক্সা না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন। এছাড়া ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইকগুলো বাড়তি ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ করেন যাত্রীরা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেফজুল করিম জানান, কোনো কারণ ছাড়াই ট্র্যাফিক পুলিশ অটোরিক্সা চালকদের হয়রানি করেন। গাড়ি আটকে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দীর্ঘদিন ধরে অটোরিক্সার লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে। এ সুযোগে পুলিশ প্রতিনিয়ত হয়রানি করে। এ সকল কারণে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

Facebook Comments Box

Posted ১০:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া