নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 241 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে সোয়া দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্ত ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা।
গত বুধবার বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান এই ভারতীয় কাপড় উদ্ধার করে।
আজ ৯ আগস্ট শুক্রবার গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেট থেকে ঢাকাগামী বালু বোঝাই একটি ডাম্পার ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমান এই কাপড় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কাপড়ের মধ্যে রয়েছে বিভিন্ন সাইজের লেহেঙ্গা ৭৩১ পিস, শাড়ী ৩৭০ পিস, মখমলের থান কাপড় ২১১৪ মিটার এবং উন্নত মানের থ্রি-পিস ২৬৩ টি। এর আনুমানিক বাজার মূল্য দুই কোটি আটাশ লাখ নব্বই হাজার সাতশত টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আটককৃত কাপড় বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Posted ১:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah