সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কের যে অংশটুকু ঝুঁকিপূর্ণ তাতে নজর দিন

আরিফুর রহমান   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   242 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কের যে অংশটুকু ঝুঁকিপূর্ণ তাতে নজর দিন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে প্রায়শই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। হতাহতের ঘটনা ঘটে। প্রাণহানি হচ্ছে, অঙ্গহানি হচ্ছে, মানুষ ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

মূলত: জাতীয় মহাসড়ক হিসেবে ঢাকা থেকে সিলেটের যে অংশটুকু দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া থেকে মাধবপুর পর্যন্ত সড়কটি একটু বেশী ঝুঁকিপূর্ণ। এই সড়কের বিভিন্ন অংশে, বড় বড় সাইনবোর্ডে ঝুঁকিপূর্ণ কথাটি লেখা রয়েছে। তারপরও চালকরা অনেক সময় বেপরোয়া হয়ে যান। আর এতেই ঘটে সকল সড়ক দুর্ঘটনা।

গতকাল ১ অক্টোবর মঙ্গলবার একটি সংবাদ প্রকাশিত হয়। তাতে উল্লেখ করা হয়, লরিট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। খবরে বলা হয়, গত সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনা সত্যতা নিশ্চিত করেন খাঁটিয়াতা হাইওয়ে থানার ওসি। তিনি সাংবাদিকদের জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী মাদরাসার সামনে দ্রুতগতির একটি লরিট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজয়নগরের চান্দুরা এবং আগে ও পরের মহাসড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এজন্যই প্রশাসনকে এই সড়কটির দিকে অধিক নজর দিতে হবে। আমরা মনে করি দুর্ঘটনা এবং প্রাণহানি এড়াতে এই মহাসড়কে নিয়মিত পুলিশের টহল বাড়ানো যেতে পারে। ওভার করলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নির্ধারিত গতির চেয়ে বেশী গতিতে গাড়ি চালালে তাকেও আইনের আওতায় আনতে হবে। মানুষকে বোঝাতে হবে সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশি।

মহাসড়কে সড়ক দুর্ঘঠনা কমিয়ে আনতে জনসচেতনতার কোনো বিকল্প নাই। এমনটাই আমরা মনে করি।

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পবিত্র আশুরা
(671 বার পঠিত)
স্বাগত ২০২৬
(559 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া