নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 143 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি মো. শাকিল আহমেদকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। তিনি উপজেলার কেনা গ্রামের কামাল মিয়ার ছেলে। গতকাল ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার আমতলী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার শাকিল আহমেদকে সন্ত্রাস দমন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ২:২২ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah