রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংক লিঃ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংক লিঃ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিন বছর মেয়াদি নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত করা হয়। কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ভিপি মো. জহিরুল ইসলাম চৌধুরী লিটন।

শনিবার (২২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সমবায় মার্কেটে ব্যাংকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমবায় কর্মকর্তা নির্বাচন কমিটির সভাপতি অলি আহাদ চৌধুরী।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভিপি জহিরুল হক খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হক, সাবেক ভিপি আবু শামীম মো. আরিফ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, প্রবীণ সমবায় ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কমান্ডার এবং জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা সমবায় কর্মকর্তা ও অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সালমান ইকবাল।

সভা শেষে নতুন ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটিতে চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম চৌধুরী (ভিপি জহিরুল ইসলাম চৌধুরী লিটন), সহ-সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এবং সদস্য হিসেবে মো. হাবিবুর রহমান সেন্টু ও মো. আব্দুর রহমান লিটন নির্বাচিত হয়েছেন।

সভায় বক্তারা বলেন, সমবায় ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন ব্যবস্থাপনা কমিটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সমবায় খাতের উন্নয়ন ও সদস্যদের স্বার্থে ব্যাংকের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

Facebook Comments Box

Posted ২:০০ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া