রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

হাকিকুল ইসলাম খোকন :   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   61 বার পঠিত

মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে মুসলমানেরা তারাবি নামাজ আদায় করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে পবিত্র রমজানের রোজা শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার থেকে। নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারসহ বড় বড় মসজিদে শত শত বাংলাদেশি তারাবি নামাজে অংশ নেন।

ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা (ইকনা) এবং কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সসহ (কেয়ার) প্রধান সংগঠনগুলো জানিয়েছে, বাংলাদেশিদের পরিচালিত আড়াই শতাধিক মসজিদসহ প্রায় ৩ হাজার ২০০ মসজিদে তারাবি অনুষ্ঠিত হয়েছে।

পুরো রমজান মাসজুড়েই এসব মসজিদে নিয়মিত তারাবি নামাজ আদায় করা হবে।

বাংলাদেশি মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন মসজিদে আগত রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের ব্যবস্থা থাকবে। কোনো কোনো মসজিদে সেহরিও পরিবেশন করা হবে। এ উদ্যোগকে কেন্দ্র করে প্রবাসী মুসলিম সমাজে তৈরি হয়েছে বিশেষ ধর্মীয় আমেজ ও সম্প্রীতির পরিবেশ।

নিউইয়র্ক সিটির পক্ষ থেকে মুসল্লিদের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। এছাড়াও নিউজার্সি, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, টেক্সাস, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওরেগন ও ওয়াশিংটন স্টেটেও নিরাপত্তা জোরদারের খবর পাওয়া গেছে।

এদিকে রমজান উপলক্ষে নিউইয়র্কের বাংলাদেশি গ্রোসারি স্টোর ও রেস্টুরেন্টগুলোতে ইফতারি খাদ্য ও পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে আগেই। বেশ কিছু রেস্টুরেন্টে ১৬ আইটেমের ইফতারি বক্সের দাম রাখা হয়েছে মাত্র ১১ ডলার।

Facebook Comments Box

Posted ১:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(568 বার পঠিত)
পাত্র চাই
(441 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া