রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   142 বার পঠিত

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে এক ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়ক অবরোধের কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজ ১২ আগস্ট মঙ্গলবার সকাল ৯টা থেকে মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন শ্রমিকরা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, ভোগড়া বাইপাস এলাকায় রোয়া ফ্যাশন্স লিমিটেড কারখানা শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিলে এক ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানা খুলার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নিয়ে গেলে সকাল ১০ টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া