সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ১০টাকার জন্য রণক্ষেত্র!

আরিফুর রহমান   |   শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   234 বার পঠিত

মাত্র ১০টাকার জন্য রণক্ষেত্র!

এটা একেবারেই তুচ্ছ ঘটনা। মাত্র ১০ টাকার জন্য রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিলো দুই পক্ষের লোকজন! আজকের এই দিনে মানুষ যখন চাঁদ ছাড়িয়ে মঙ্গলে বসতি গড়ার স্বপ্ন দেখছে, সেখানে মাত্র ১০ টাকাকে কেন্দ্র করে এলাহী কাণ্ড ঘটে গেলো। এটা মোটেও কাম্য নয়।

ঘটনার সূত্রপাত যেভাবে:
সম্প্রতি মুষলধারে বৃষ্টি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়কের একটি ছোট অংশ ভেঙ্গে যায়। ফলে এটি মাটি ফেলে সংস্কার করে একদল মানুষ। গত মঙ্গলবার সকালে একই গ্রামের এক চালক সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিল। এ সময় ওই চালকের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০ টাকা চাওয়া হয়। চালক টাকা দিতে অনিহা প্রকাশ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির বিষয়টি মিমাংসা করতে সন্ধ্যায় সালিশে বসে দু;পক্ষের লোকজন। এসময় সালিশের মধ্যেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জের ধরে পরদিন বুুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয়। দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়।

এটা না হলেও পারতো। এটা একদমই অনাকাঙ্ক্ষিত। এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, যারা সমাজের নেতৃত্ব দেন, তাদেরকে সম্মান না করে তাদের সামনেই ঝগড়ায় লিপ্ত হওয়া মোটেই সমীচীন নয়। এর ফলে সমাজে হানাহানি ঝগড়াইববাদ বাড়তেই থাকবে।

মানুষের মাঝে ধর্মীয় মূল্যবোধ জরুরী। বিনয়ী হওয়াটা আরও জরুরী। মানুষ যদি অন্যকে সম্মান করে তাহলে তার সম্মান বাড়ে, এটা বুঝতে হবে। আর এসব বুঝলেই একসময় মনে হবে মাত্র ১০টাকার জন্য নিজের এলাকাকে রণক্ষেত্র তৈরী করা একদমই ঠিক নয়।

এই ঘটনায় প্রাণ ও সম্পদহানী হতে পারতো। আমরা আশা করবো এহেন ঘটনার পূণরাবৃত্তি যাতে না ঘটে। সামান্য বিষয় নিয়ে আমরা যদি এই টাইপের ঝগড়ায় লিপ্ত হ, তাহলে জাতি হিসেবে আমরা অনেক বেশি পিছিয়ে পড়বো। আমাদেরকে মনে রাখতে হবে, এখন সামনে এগিয়ে যাবার দিন। এখন শিক্ষায় দীক্ষায় পৃথিবীকে পাল্টে দেবার দিন। প্রতিযোগীতামুলক বিশ্বে নিজেকে মেলে ধরার দিন। হানাহানি করে মূল্যবান সময় অর্থ ও প্রাণ নাশের দিন আর নেই। এখন মানুষ হবার সময়। মানুষকে মানুষ হিসেবে ভাববার সময়। আমরা বন্যপশুর মতো নয়। রাগ হিংসা কমাতে হবে। বাড়াতে হবে পরম সহিষ্ণুতা।

Facebook Comments Box

Posted ৩:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পবিত্র আশুরা
(671 বার পঠিত)
স্বাগত ২০২৬
(559 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া