জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 307 বার পঠিত
প্রতিকী ছবি
গাজীপুরের জয়দেবপুর লেভেল ক্রসিং এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে আসছিল। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এতে কেউ হতাহত হননি। আজ ৩১ অক্টোবর শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা ময়মনসিংহ রেললাইনের জয়দেবপুর জংশনের কাছে পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম বলেন, ঢাকা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রবেশের আগেই হঠাৎ ট্রেনের পাওয়ার কারের একটি বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বিকেল ৪টা পর্যন্ত ওই রুটে ট্রেনের সিডিউল নেই। একটি রুট রয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষ চাইলে বিকল্প উপায়ে ট্রেন চালাতে পারে।
Posted ৩:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah