রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শব্দদূষণ থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   192 বার পঠিত

শব্দদূষণ থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুর সিটি করপোরেশনের মহাসড়ক এলাকায় একটি কারখানা থেকে সৃষ্ট শব্দ দূষণের হাত থেকে নিজেদের রক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ ১৫ আগস্ট শুক্রবার সকাল ১১টার দিকে কারখানার সামনে এসব কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম রিপন, হাজী হারুন অর রশিদ, সালনা দাখিল মাদরাসার শিক্ষিকা তাসলিমা আক্তার, হোসনে আরা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পোড়াবাড়ী এলাকায় ওয়েস্টার্ন সুপেরিয়র জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার মেশিন থেকে ভয়াবহ শব্দ দূষণ হচ্ছে। এতে এলাকার মানুষ রাতে ঘুমাতে পারছেন না। এছাড়া ভাইব্রেশনের কারণে ঘরের দরজা-জানালা ভেঙে পড়ছে, দেয়ালে গভীর ফাটলের সৃষ্টি হয়েছে।

বিষয়টি মালিকপক্ষকে জানানোর পরও কোনো সমাধানে না আসায় তারা আন্দোলনে নেমেছেন। এ সময় শব্দ দূষণের হাত থেকে এলাকার জনজীবন বাঁচাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একপর্যায়ে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট ।

Facebook Comments Box

Posted ৮:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া