সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   136 বার পঠিত

শাহজালালে আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ ১৮ অক্টোবর শনিবার রাতে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ, অতিরিক্ত দায়িত্ব) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে বিমানের চিফ (ফ্লাইট সেফটি), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি), উপ-ব্যবস্থাপককে (ইন্স্যুরেন্স) রাখা হয়েছে।

তারা তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করবেন। এছাড়া ক্ষয়-ক্ষতি নির্ধারণ, অগ্নিকাণ্ডের দায়-দায়িত্ব চিহ্নিত করা, ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সুপারিশমালা তৈরি করবেন।
কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া