জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 169 বার পঠিত
জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন (ঘোড়া প্রতীক) নিরাপত্তাহীনতার কারণে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী গণসংযোগ করছেন।
আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার, শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা এলাকায় গণসংযোগ শেষে তিনি সাংবাদিকদের জানান, তাকে ইতোমধ্যেই মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি সব প্রস্তুতি নিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে বাসা থেকে বের হয়েছেন। তিনি বলেন, “নিজের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে।” তবে ভোটারদের সঙ্গে কথোপকথনে তিনি ভালো সাড়া পেয়েছেন।
ইজাদুর রহমান মিলন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০২৪ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।
এর আগে ৭ জানুয়ারি, গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীও জনসমক্ষে বুলেটপ্রুফ জ্যাকেট দেখিয়ে নিরাপত্তাজরিত ঝুঁকি তুলে ধরেছিলেন।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। ২০২৪ সালে বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করেন। এর আগে ৭ জানুয়ারি জনসমক্ষে নিজের নিরাপত্তাঝুঁকির কথা বলে পাঞ্জাবির বোতাম খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
Posted ৪:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah