বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে জবাইকৃত চোরাই গরুসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   166 বার পঠিত

সরাইলে জবাইকৃত চোরাই গরুসহ দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে জবাইকৃত চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলার বিশুতারা গ্রামের মৃত মোমিন মিয়ার শিশু পুত্র মহন মিয়া (১০) কে একটি বকনা বাছুর লালন পালন করছিল। গতকাল ১৮ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে সংঘবদ্ধ একদল চোর বকনা গরুটি চুরি করে নিয়ে যায়। এরপর আজ ১৯ অক্টোবর শনিবার সকালে সরাইল বিকাল বাজার মুলিহাটা নামক স্থানে একটি সিএনজি অটোরিকশায় জবাইকৃত একটি বকনা গরু দেখতে পায় স্থানীয়রা। এসময় স্থানীয়রা ২ চোর ও জবাইকৃত গরুসহ সিএনজিটি আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাদের আটক করে তাদের থানায় নিয়ে যায়। এরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বিকাল বাজার এলাকার হুমায়ূন মিয়ার ছেলে সোলাস মিয়া (২৯) ও কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের মৃত আইয়ুব আলী ছেলে সাজু মিয়া (২৬)। সিএনজি চালক সাইফুল ইসলাম বলেন, সোলাস নামে এক লোক সিএনজি স্টেশনে এসে রোগী নিয়ে যাওয়ার কথা বলে আমাকে বিশুতারা গ্রামে নিয়ে যায়। সেখান থেকে জোরপূর্বক আমার সিএনজিতে একটি জবাইকৃত গরু উঠিয়ে সরাইল বিকাল বাজার মলিহাটা নিয়ে আসে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:১৯ অপরাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া