নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 107 বার পঠিত
সরাইলে ২৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ মনিরুজ্জামান (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুজ্জামান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নোয়াবপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড়স্থ বিশ্বরোড মোড়গামী সিএনজি ষ্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর হইতে ওই যুবক তাহার কাধে ঝুলানো একটি লাল কালো রংয়ের স্কুলে ব্যাগে ২৫ বোতল ফেন্সিডিল বহন করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদ ভিত্তিতে সরাইল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Posted ৩:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah