সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী-সন্তানকে নির্যাতনের অভিযোগ: বিমানের পরিচালককে শোকজ

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   106 বার পঠিত

স্ত্রী-সন্তানকে নির্যাতনের অভিযোগ: বিমানের পরিচালককে শোকজ

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর এক পরিচালকের বিরুদ্ধে স্ত্রী ও সন্তানকে নির্যাতন এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংস্থাটি।

অভিযুক্ত কর্মকর্তা হলেন বিমানের প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক মো. রাশেদুল করিম। তাকে ৯৬ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ জানুয়ারি মোছা. মৌসুমী আক্তার লিমাকে বিয়ে করেন রাশেদুল করিম। অভিযোগ রয়েছে, বিয়ের বিষয়টি দীর্ঘদিন গোপন রাখা হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিলেও স্ত্রী ও সন্তানকে সামাজিক ও আইনি স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান তিনি। স্ত্রী মর্যাদা দাবি করলে তাকে মানসিক চাপ, ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বিষয়টি প্রকাশ্যে এলে প্রভাব খাটিয়ে তাকে চুপ থাকতে বলা হয়। এমনকি শারীরিক নির্যাতন ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। গত ৩০ নভেম্বর ভুক্তভোগী নারী বিমানের কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগটি প্রশাসন ও মানবসম্পদ বিভাগে পাঠানো হলে প্রাথমিকভাবে বিষয়টি তদন্তযোগ্য বলে মত দেয় সংশ্লিষ্ট বিভাগ।

অভিযোগের পরিপ্রেক্ষিতে রাশেদুল করিমকে শোকজ নোটিশ দেয় বিমান কর্তৃপক্ষ। নোটিশে ৯৬ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ব্যক্তিগত অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগেও তদন্ত চলছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–এর নির্দেশে এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় বিষয়টি তদন্তের জন্য বিমান কর্তৃপক্ষকে চিঠি দেয়। রাশেদুল করিমের বিরুদ্ধে দায়িত্বের অপব্যবহার, টিকিট সংক্রান্ত অনিয়ম এবং প্রশাসনিক প্রভাব খাটানোর মতো অভিযোগও তদন্তাধীন রয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা হবে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৫:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া