সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

১৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ ফুট ৩/৪” এম এস অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ, ১৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫টি রেগুলেটর জব্দ ও ১ হাজার ফুট এলাকার একটি অবৈধ পাইপ লাইনের নেটওয়ার্ক সিমেন্ট গ্রাফটিং করে অকার্যকর করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

আজ ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে শহরের মারকাজ পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৯ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে অসাধু চক্র জেলা শহর সহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে মারকাজ পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২শত ফুট অবৈধ গ্যাসের পাইপ উচ্ছেদ, ১৩ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,৫ টি রেগুলেটর জব্দ ও ১ হাজার ফুট একটি অবৈধ পাইপ লাইনের নেটওয়ার্ক সিমেন্ট গ্রাফটিং করে অকার্যকর করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া