সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২৭৬১

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   67 বার পঠিত

৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২৭৬১

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৪২৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ২৭ অক্টোবর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

আখতার আহমেদ জানান, ৬৪ জেলার ৩০০ সংসদীয় আসনে চূড়ান্তভাবে ৪২,৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারিত হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য রয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি কক্ষ, আর নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ। সব মিলিয়ে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

সচিব আখতার আহমেদ আরো বলেন, “অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি রাখা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে ৩ হাজার ভোটার ভোট দেবেন। এই সংখ্যাগুলো ‘ক্যাচমেন্ট এরিয়া’ ধরে নির্ধারণ করা হয়েছে, প্রয়োজনে পরবর্তীতে কিছু পরিবর্তন আনা হতে পারে।”

সচিব আরো জানান, প্রাথমিক খসড়ায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২,৬১৮টি, যা আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের (৪২,১৪৮টি কেন্দ্র) তুলনায় কিছুটা বেশি। তবে এবার ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমানো হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি, যা এবার কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬৯টি।

নির্বাচন কমিশন জানায়, ভোটারদের সুবিধা, নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের অবস্থান এবং কক্ষ বিন্যাস যাচাই করা হয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:০২ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া